ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর হামলা: জাতীয় মুক্তি কাউন্সিল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুতের দাম বৃদ্ধি সরকারের জন্য ‘মামুলি’ হলেও এটা আসলে জনগণের ওপর এক ধরনের হামলা বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেছেন, সরকার বিইআরসি-র নামে গণশুনানির এক নাটক করে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল।

ফয়জুল হাকিম বলেন, ‘মন্ত্রী-এমপি, উপদেষ্টারা লক্ষ টাকার বেতন সুযোগ-সুবিধা পেয়ে আরামে আছেন। শ্রমিকরা যারা পাঁচ হাজার ৩০০ টাকা পান তারা বাঁচবে কীভাবে? পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে সরকারের সেদিকে নজর নেই।’

বিক্ষোভ সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা পারভেজ লেনিন বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে বাসভাড়া, পরিবহন ভাড়া, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে জনগণের জীবন বিপর্যস্ত করবে। সেটা সরকারকে ভেবে দেখতে হবে।’

হেমন্ত দাশ তার বক্তব্যে বলেন, ‘সরকার সারাদেশে পুলিশি শাসন কায়েম করেছে, সভা সমাবেশে বাধা দিয়ে জনগণের কণ্ঠরোধ করে চলেছে। একে রুখে দাঁড়াতে হবে।’

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দেলওয়ার হোসেন, রিপন চাকমা, পারভেজ লেলিন ও হেমন্ত দাশ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর হামলা: জাতীয় মুক্তি কাউন্সিল

আপডেট সময় ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭