ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতীয় দুই সেনার মারামারি, তারপর গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বান্দিপোরা জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র দুই সদস্যের মারামারির জের শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে গড়িয়েছে। মারামারির এক পর্যায়ে বিএসএফ সহকর্মী ফাঁড়ির হেড কনস্টেবল চন্দ্রভনকে গুলি করে হত্যা করে।

সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ এবং এরইমধ্যে হত্যাকারীকে আটক করা হয়েছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনা জওয়ানদের মধ্যে আত্মহত্যা ও ভ্রাতৃঘাতী হত্যার ঘটনা কোনো অস্বাভাবিক কিছু নয়। গত জুলাই মাসে সেনাবাহিনীর এক সিপাহী উরি সেক্টরের এক মেজরকে পাঁচটি গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা।এছাড়া, কাশ্মিরে মোতায়েন সেনাদের মধ্যে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীতে বছরে একশর’ও বেশি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতীয় দুই সেনার মারামারি, তারপর গুলি করে হত্যা

আপডেট সময় ০৫:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭