ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

গুম, খুন, হত্যা, ধর্ষণ দেখে সরকারের কি লজ্জা লাগে না: বি চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সরকারের সব পর্যায়ে এখন লুটপাট চলছে। মৃত্যুর আগে সুন্দর বাংলাদেশ দেখে যেতে চাই। লুটপাটের বাংলাদেশ নয়। বুকে হাত দিয়ে এ সরকার বলতে পারবে না গুম, খুন, হত্যা, ধর্ষণ আগের চেয়ে কমেছে। সরকারের কি এসব দেখে লজ্জা লাগে না। তাদের কি মা-বোন নেই? নাবালক শিশু পর্যন্ত ধর্ষিত হয়। এগুলো দেখে এখন লজ্জায় মাথা হেট হয়ে যায়।’

মঙ্গবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকল্পধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালের প্রতি সমর্থনও জানান এ প্রবীণ নেতা।

গত ২৩ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়। জনগণের দাবি তুচ্ছ করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে দাবি করে তিনটি বামদল আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধি অযৌক্তিক ও এতে জনজীবন বিপর্যস্ত হবে। বিদ্যুতের দাম বাড়ার কারণে সবকিছুর দাম বেড়ে যাবে। বিদ্যুতের দাম বৃদ্ধি নয় বরং কমানো উচিত। এ সরকার সংবেদনশীল সরকার না। এরা জনগণের দুঃখ বোঝে না। কারে বেতন বাড়ানোর কারণে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ঘুষ খাওয়ার জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার মানুষের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ দাম না কমালে সরকারের প্রতি মৃত্যু পরোয়ানা জারি হবে।’

বিকল্পধারার সভাপতি বলেন, ‘দুঃখ লাগে যখন শুনি পেঁয়াজের কেজি ১০০ টাকা, চালের কেজি ৮০ টাকা- এমন বাংলাদেশ তো দেখতে চাই না।’ সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এই বয়সেও আমাকে রাজপথে নামতে হচ্ছে। কেননা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না যদি এসব অন্যায়ের বিরুদ্ধে চুপচাপ বসে থাকি।’

বামদলগুলোর ডাকা হরতালকে সমর্থন করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে এখন তুঘলকি কাণ্ড চলছে। বিদ্যুতের দাম নিয়ে গণশুনানির আয়োজন করে সরকার এক ধরনের ফাজলামি করে। কিন্তু কারও কথা শোনে না। আমি ব্যক্তিগতভাবে হরতালের রাজনীতিকে সমর্থন করি না। তবে এসব পরিপ্রেক্ষিতে হরতাল শত শত দিন হওয়া উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গুম, খুন, হত্যা, ধর্ষণ দেখে সরকারের কি লজ্জা লাগে না: বি চৌধুরী

আপডেট সময় ০১:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭