ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উর্বশীর শাড়ির ওজন ৪০ কেজি!

আকাশ বিনোদন ডেস্ক:

উর্বশী রাউটেলা।  বলিউডের হালের অন্যতম হার্টথ্রুব অভিনেত্রী।

 গাউন অথবা স্বল্প বসনা হয়েই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় এ অভিনেত্রীকে।  তবে এবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন উর্বশী।  পরিধান করে এসেছেন ৫৫ লাখ রুপি মূল্যের একটি শাড়ি। এই শাড়ির ওজনও কিন্তু নেহায়েত কম নয়, প্রায় ৪০ কেজি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি শাড়ি বায়না করেন উর্বশী। যার মূল্য ৫৫ লাখ রুপি। সোনালী নকশা করা এই শাড়ির ডিজাইনার ফারাহ খান আলী।   শুধু তাই নয়, সঙ্গে ২৮ লাখ রুপি মূল্যের গহনাও নাকি বায়না করেন এ অভিনেত্রী।

জানা গেছে, আগামী মাসে উর্বশীর কাজিনের বিয়ে।

ভারতের উত্তরখন্ডে হবে অনুষ্ঠান। এর জন্যই উর্বশীর এ আয়োজন। যদিও কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং সেখানে এই শাড়ি ও গহনা পরে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। এছাড়া শাড়ি পরা উর্বশীর কিছু ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

উর্বশী অভিনীত পরবর্তী সিনেমা হেট স্টোরি-ফোর। এটি এ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। ভূষণ কুমার ও বিক্রম ভাট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন বিশাল পান্ডে। আগামী বছর ২ মার্চ ছবিটি মুক্তির কথা রয়েছে।   এর আগে ‘লাভ ডোজ’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে সবার নজরে আসেন তিনি। এরপর সিং সাব দ্য গ্রেট, সানাম রে, গ্রেট গ্র্যান্ড মাস্তি এবং কাবিল সিনেমায় রূপের দ্যুতি ছড়িয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উর্বশীর শাড়ির ওজন ৪০ কেজি!

আপডেট সময় ১১:০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭