ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে: কাদেরকে রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘বয়াতি’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক বয়াতি আছেন। আব্দুর রহমান বয়াতি, কুদ্দুস বয়াতি ইত্যাদি। তেমনি দেশের রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে। তিনি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রতিদিন গান গেয়ে যাচ্ছেন। মানুষ শুনছে কি শুনছে না তা দেখছেন না। ’

সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর।

সরকার নয়, বিএনপি খাদের কিনারে আছে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘তিনি বলেছেন বিএনপি নাকি খাদের কিনারে দাঁড়িয়ে আছে। আমি বলি, আপনারা (সরকার) কিসের কিনারে? ফুলের বাগানের কিনারে? যেখানে পড়লে হাসানাহেনা, শিউলি আর বেলির ওপর পড়বেন? না তা নয়। আপনারা ছোট্ট একটা ধাক্কা খেলে সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে গিয়ে পড়বেন। সেখান থেকে আর উঠতে পারবেন না।’

ইতিহাসে কারো নাম ইতিবাচক, কারো নাম নেতিবাচক হিসেবে লেখা থাকে জানিয়ে রিজভী বলেন, ‘গুম ও খুনের জন্য ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফেরাউন, এজিদ, হিটলার, মীর জাফরের নামের সাথে থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজনীতিতে একজন বয়াতির আবির্ভাব হয়েছে: কাদেরকে রিজভী

আপডেট সময় ১০:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭