ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা ড. তিতুমীর

মায়ের নামে ন্যান্সির কমিউনিটি সেন্টার

আকাশ বিনোদন ডেস্ক:

মায়ের অনুপ্রেরণা আর সাহসেই গানের জগতে এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মা-ই ছিলেন তার প্রথম মুগ্ধতা ও ভালোবাসার নাম। ২০১২ সালের ডিসেম্বরে ন্যান্সির মা জ্যোৎস্না হক পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান।

মাকে হারিয়ে মায়ের প্রতি ভালোবাসা থেকে ‘মা’ শিরোনামের একটি গান করেছিলেন ন্যান্সি। সেই ধারাবাহিকতায় এবার মায়ের নামে কমিউনিউটি সেন্টার চালু করলেন এ গায়িকা। জন্মসূত্রে যশোরের মেয়ে হলেও ন্যান্সি বেড়ে উঠেছেন সোমেশ্বরী নদীর পাড়ের নেত্রকোণায়। সেখানেই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন তিনি। আর সেই বাড়িরই নিচতলায় প্রতিষ্ঠা করলেন কমিউনিটি সেন্টার, যার আয়তন ২৫০০ স্কয়ার ফিট।

ন্যান্সি বলেন, ‘অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল মায়ের নামে কিছু একটা করার। মা এ এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। তাই আমার স্বামী জায়েদ ও ছোট ভাইকে নিয়ে অবশেষে এ কমিউনিউট সেন্টারটি চালু করার সিদ্ধান্ত নিলাম।’

খোলামেলা পরিবেশে দৃষ্টিনন্দন এ কমিউনিটি সেন্টারটি এরই মধ্যে এলাকাবাসীর নজর কেড়েছে। পুরোপুরিভাবে চালু হওয়ার আগেই নানা রকম অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব আসতে শুরু করেছে। ন্যান্সি জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ কমিউনিউটি সেন্টারটি যে কেউ সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য এটি ভাড়া নিতে পারবেন। তার জন্য ভাড়া গুনতে হবে ৩৫ হাজার টাকা।

Nancy 2

এ সেন্টারের প্রাঙ্গণে থাকছে আকর্ষণীয় ফোয়ারা। পশেই বসার আলাদা করে সাজানো আসন। রয়েছে ১০০ ফিট প্রশস্ত খোলা জায়গা ও সুদৃশ্য একটি বাগান। একসঙ্গে ১০০ জনের খাবারের সুবিধা পাওয়া যাবে এখানে। বিয়ের আয়োজনের জন্য মিলবে আলাদাভাবে বর ও কনের রুম। থাকবে গাড়ি পার্কিংয়ের সুবিধাও।

ন্যান্সি বলেন, ‌‘আমি ও জায়েদ নানা কাজে ব্যস্ত থাকি। তাই কমিউনিটি সেন্টারটির দেখাশোনা করতে শাহরিয়া আমান সানিকে দায়িত্ব দিয়েছি। তার অফিসের ঠিকানা : অবকাশ, সাতপাই, পূর্বধলা রোড। ফোন করা যাবে ০১৭১৩৬০৯৬২৪- এ নাম্বারে।’

ন্যান্সি জানালেন, অনলাইনেও পাওয়া যাবে কমিউনিটি সেন্টারটির তথ্য, দেয়া যাবে বুকিং। ফেসবুকে লগইন করতে হবে : https://www.facebook.com/jushnacommunitycenter/

nancy

ন্যান্সির প্রত্যাশা, নেত্রকোনা শহরের রুচিশীল মানুষের কাছে জনপ্রিয়তা পাবে তার মায়ের নামে করা এ কমিউনিটি সেন্টারটি। সবার মুখে মুখেই থাকবে তার প্রিয় মানুষ ও প্রেরণা মা জোৎস্না হকের নাম।

প্রসঙ্গত, সম্প্রতি এ গায়িকা হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন। দুটিই হবে দ্বৈত গান। ন্যান্সি-হাবিবের জন্য গান দুটি লিখেছেন গুঞ্জন রহমান ও সুহৃদ সুফিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা

মায়ের নামে ন্যান্সির কমিউনিটি সেন্টার

আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭