ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানামা পেপারসে এবার ট্রাম্পের নাম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পানামা পেপারসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম পাওয়া গেছে! আর তা খুঁজে বের করেছেন অনুসন্ধানী মার্কিন প্রতিবেদক জ্যাকি বার্নস্টেইন। পানামা পেপারস উন্মুক্তকারী প্রতিষ্ঠান আইসিআইজে’র তথ্যভাণ্ডার ঘেঁটে তিন হাজার ৪৫০ বার ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পান জ্যাকি।

ব্যক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে শুক্রবার নিজের ওয়েবসাইটে ট্রাম্পসহ পানামা পেপারসে নাম থাকা বিশ্বের বেশকিছু ধনী ও ক্ষমতাধর ব্যক্তির তথ্য প্রকাশ করেন ওই সাংবাদিক। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক।

প্রায় সাড়ে তিন হাজার বার ট্রাম্পের নাম থাকার বিষয়টি রীতিমতো বিস্ময়কর। নিউজউইক বলছে, এর সবগুলোর সঙ্গে ট্রাম্পের হয়তো ট্রাম্পের সংশ্লিষ্টতা নেই। কোনো কোনো ক্ষেত্রে অন্য কেউ তার নাম ব্যবহার করে থাকতে পারে।

পানামা পেপারস প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে অনুসন্ধানী সাংবাদিকদের সহায়তা সংগঠন আইসিআইজে। এতে ট্রাম্প ছাড়াও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডারসহ বিশ্বনেতাদের নাম উঠে আসে।

জ্যাকি বার্নস্টেইন জানান, ১৯৮৫ সালে নাম উল্লেখ না করে কোনও ব্যক্তি ‘প্রসেস কনসালটেন্স’ নামে একটি ভুয়া কোম্পানি খোলে। কোম্পানিটি ১৯৯১ সালে ট্রাম্প প্যালেসের কিছু ফ্ল্যাট কিনে নেয়। তিন বছর পর ট্রাম্প কর্পোরেশনের একটি চুক্তির আওতায় তাদের কাছেই তা বিক্রি করে দেয়।

বার্নস্টেইন জানান, ট্রাম্পের বাড়ি বেচা-কেনার ঘটনাই প্রসেস কনসালটেন্সের শেষ কাজ নয়। ২০০৬ সালে মোসাক ফনসেকা ইকুয়েডরের একজন শিল্পপতির সঙ্গে কোম্পানির ব্যাপারে যোগাযোগ করে। বার্নস্টেইনের ধারণা, ‘প্রসেস কনসালটেন্স’-এর ব্যাপারে এসব কথা হয়। দৃশ্যত, প্রতিষ্ঠানটির মালিক এটি বন্ধ করে দিতে চেয়েছিলেন। এজন্য মোসাক ফনসেকা বিষয়টি নিয়ে সুইস আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের সঙ্গে যোগাযোগ করলে তারাও দায়িত্ব নিতে অস্বীকার করে।

পানামা পেপারস প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের মে মাসে। এতে এক কোটি ১৫ লাখ গোপন নথি সামনে আসে। দুই লাখ ১৪ হাজারের বেশি ভুয়া কোম্পানির নাম পাওয়া যায়। জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং সর্বপ্রথম নথিগুলো হাতে পায়। পরে ফাঁস হওয়া সব নথি প্রকাশ করতে অস্বীকৃতি জানায় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পানামা পেপারসে এবার ট্রাম্পের নাম

আপডেট সময় ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭