ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

বিএনপি নির্বাচন চায় না, স্থায়ী ঝগড়া চায়: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেছেন, তারা জামায়াতসহ অন্যান্য সব মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করেছে। নির্বাচন তাদের এজেন্ডা নয়। তারা জঙ্গিবাদ, ধর্মান্ধ ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ বেস্ট রির্পোটিং অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনু এই আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের মাঝে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টং অ্যাওয়ার্ড’ তুলে দেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সব সময় ঝগড়া চায়। আমরা আসন্ন নির্বাচনে জয়লাভ করলেও তারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল রাখতে চাইবে।’

ইনু বলেন, ‘তারা যদি ক্ষমতায় ফিরে আসে, তাহলে তারা সবকিছুই পরিবর্তন করে দেবে। শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত দেশের উন্নয়ন তারা থামিয়ে দেবে। দেশের চার মূলনীতি আর থাকবে না। দেশের জাতির পিতা পরিবর্তন হবে। জঙ্গিবাদ ও ধর্মান্ধদের সুদিন ফিরে আসবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘আমরা কখনো এসব বরদাশত করব না এবং জাতি তা বহন করবে না।’ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থায়ী শান্তির প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ইনু বলেন, ‘ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপির বিরামহীন কর্মকাণ্ড।’ তিনি এসব নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

বিএনপি নির্বাচন চায় না, স্থায়ী ঝগড়া চায়: ইনু

আপডেট সময় ১১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭