ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী গুম করছে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনা ঘটছে। এটা আমাদের দুর্ভাগ্য। গত নয় বছরে চারশ গুমের ঘটনা ঘটেছে।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবিতে করণীয় শীর্ষক সেমিনারে মোশাররফ এ কথা বলেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও গুম হচ্ছে৷ ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে গুমের একটি হিসেব তুলে ধরে সেখানকার অবস্থা আরেও ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি৷

মোশাররফ বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পৃথিবীর কোন দেশে গুমের ঘটনা ঘটছে কেউ দেখাতে পারবে না। গুমের ঘটনায় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে সরকার। প্রধান বিচারপতিকে পদত্যাগের মাধ্যমে নিম্ন আদালতও করায়ত্ত্বে নিতে চায় সরকার।

নির্বাচন কমিশন ও সরকারের জন্য রংপুর সিটি করপোরেশনের নির্বাচন বিএনপি পরীক্ষামূলক হিসেবে দেখছে বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহম্মেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী গুম করছে: মোশাররফ

আপডেট সময় ০২:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭