ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

স্বভাব অনুযায়ী কেমন হয় মেয়েদের প্রস্তাবের ধরন

আকাশ নিউজ ডেস্ক:

ছেলেরা হাঁটু মুড়ে বসে মেয়েদেরকে আংটি দিয়ে প্রেমের বা বিয়ের প্রস্তাবের জন্য মেয়েরা অপেক্ষা করবে এমনটাই নিয়ম। তবে এখন সেই দিনটার জন্য আর কোনও মেয়েই অপেক্ষা করে থাকে না।

বরং ছেলেদের কিছু বলার আগেই মেয়েরাই সেই প্রস্তাব দিয়ে দেয়। তাছাড়া চিরাচরিত প্রথা থেকে একটু বাইরে বেড়িয়ে নতুন নিয়মে চলতেও বেশ ভালোই লাগে।

অনেকেই বলেন, ছেলেদের থেকে মেয়েদেরকেই মিষ্টি লাগে যখন তারা প্রেমের প্রস্তাব দেয় ছেলেদেরকে। তাই আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এবার দেখে নেওয়া যাক আলাদা আলাদা স্বভাবের মেয়েরা কী ভাবে নিজেদের প্রেম ব্যক্ত করবে প্রিয় মানুষটির কাছে-

১। চুপচাপ চরিত্রের মেয়েরা-

যে সব মেয়েরা একটু চুপচাপ থাকেন তারা তাদের প্রিয় মানুষকে মনের কথা খুব সুন্দর ভাবে ব্যক্ত করতে পারেন। তারজন্য দরকার একটা ফাঁকা জায়গা। বাড়ির ছাদেই আয়োজন করুন প্রিয় মানুষটির জন্য সারপ্রাইজ। মোমবাতি দিয়ে সাজিয়ে লিখতে পারেন ‘‌ম্যারি মি?‌’‌ তবে সব আলো যেন সেই সময় বন্ধ থাকে। মোমবাতির নরম আলোতে আপনি হাঁটু মুড়ে বসে আংটি নিয়ে আপনার প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দিন।

আপনার এই স্টাইল কোনওদিনও ভুলতে পারবেন না তিনি।

২। ফিল্মি স্টাইলের যে মেয়েরা-

যে সব মেয়েরা চান একটু নাটকীয়ভাবে নিজের প্রিয় মানুষকে ইমপ্রেস করতে তাদের জন্য এই আইডিয়াটা একদম পারফেক্ট। কবে আপনার সঙ্গে তার প্রথম দেখা, তারপর থেকে আপনি তার ব্যাপারে কতটা ভাবেন সবকিছু নিজের গলায় রেকর্ড করে নিন। এরপর নিজের প্রিয় মানুষের চোখ বন্ধ করে তাকে একটা ফাঁকা ঘরে নিয়ে আসুন। চালিয়ে দিন রেকর্ডিংটা। দেখবেন, রেকর্ডিং শেষ হওয়ার পর চোখ খুলে আপনাকেই খুঁজছে আপনার প্রিয় মানুষটি।

৩। বাস্তববাদী মেয়ে-

যারা কল্পনার জগতে নয়, বাস্তবকে বেশি মেনে চলেন তারাও তাদের প্রিয় মানুষকে নিজেদের মত করে বিয়ের প্রস্তাব দিতে পারেন। পিৎজ্জা রেস্তোঁরাতে গিয়ে কেচআপ সস আর ‌চিজ দিয়ে প্লেটে লিখে দিলেন ‘‌ম্যারি মি’‌? দেখবেন পিৎজ্জা খাওয়া ভুলে গিয়ে এক অদ্ভুত হাসি দেখা দেবে আপনার প্রিয় মানুষটির মুখে।

Tag :
আপলোডকারীর তথ্য

স্বভাব অনুযায়ী কেমন হয় মেয়েদের প্রস্তাবের ধরন

আপডেট সময় ১১:০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭