ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার:সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অভিবাসীদের নৌযানে আফগান বালকের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্ক থেকে গ্রিসের লেবোস দ্বীপে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রী বোঝাই শরণার্থীবাহী একটি নৌকায় ভিড়ে চাপা পড়ে ১০ বছর বয়সী এক আফগান বালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রিক বার্তা সংস্থা এএনএ এ কথা জানিয়েছে।

এএনএ জানিয়েছে, ৬৬ জন যাত্রীবাহী নৌযানটির যাত্রীরা ইউরোপ সীমান্তে একটি টহল জাহাজ দেখতে পেলে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধরা পড়ে গেলে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে এই আশঙ্কায় তাদের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়।

ছেলেটি তার বাবা-মা ও দুই ছোট বোনের সঙ্গে নৌযানে ছিল। যখন তার মা জানতে পারেন যে সে ভিড়ের চাপে মারা গেছে, তখন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে। খবর এএফপি’র।

তুরস্কের প্রতিবেদনের বরাত দিয়ে গ্রিক গণমাধ্যমে বলা হয়, ওই শিশু ও তার মা একটি তুর্কি শিক্ষক পরিবারের সদস্য। তারা উৎপীড়নের কারণে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অভিবাসীদের নৌযানে আফগান বালকের মৃত্যু

আপডেট সময় ০২:৪৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭