ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন রেকর্ড গড়ল ‘টাইগার জিন্দা হ্যায়’

আকাশ বিনোদন ডেস্ক:

ছবির ট্রেলার বের হবার পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার আরেক নতুন রেকর্ড গড়ল এই ছবির ‘সোয়াগ সে সোয়াগত’ মিউজিক ভিডিওটি।

  দুই দিন আগেই মুক্তি পায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির এই গানটি। মুক্তি পেয়েই ইউটিউবে ঝড় তোলে ‘সোয়াগ সে সোয়াগত’।

অফিসিয়াল টুইটার পেজে খবরটি শেয়ার করে যশ রাজ ফিল্মস। ইতোমধ্যেই মোট ১ কোটি ১২ লক্ষ ৩৫ হাজার ৬২৪ জন দেখেছে ভিডিওটি। ৩ লক্ষ ৩৫ হাজার ৪৮৭ জন ভিডিওটি শেয়ার করেছে। মুক্তির ২৪ ঘন্টায় এত বিপুল সাড়া এর আগে বিশ্বের কোন মিউজিক ভিডিও করে দেখাতে পারেনি। টুইটটি এরপর ট্যাগ করা হয় সালমান খান, ক্যাটরিনা কাইফ, বিশাল দাদলানি, শেখর রাভিজানিকে।

ইরশাদ কামিলের লেখা ‘সোয়াগ সে সোয়াগত’ গানটিতে সুর দিয়েছেন বিশাল-শেখর। গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন।

গ্রীসে একশো জন ডান্সারদের নিয়ে গানটির দৃশ্য শ্যুট করা হয়। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল হল ‘টাইগার জিন্দা হ্যায়’। পাঁচ বছর পর সেলুলয়েডের পর্দায় একসঙ্গে রোমান্স করতে দেখা যাবে সালমান ও ক্যাটকে। সব ঠিক থাকলে আলি আব্বাস জাফার পরিচালিত ছবিটি আগামী ২২শে ডিসেম্বর মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন রেকর্ড গড়ল ‘টাইগার জিন্দা হ্যায়’

আপডেট সময় ০৭:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭