ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বঙ্গবন্ধু ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করেছেন: দীপু মনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। যারা এতদিন বঙ্গবন্ধুকে নিয়ে অসত্য বলেছেন, তারা এবার তাদের ভুল বুঝতে পাবরেন।’

শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘সারা বিশ্বে এটি একটি বিরল ভাষণ, বঙ্গবন্ধু এ ভাষণের মাধ্যমে সাধারণ মানুষের ধমনিতে শিহরণ জাগিয়ে তুলেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরেছেন।’

সাবেক মন্ত্রী বলেন, ‘১৮ মিনিট ৩১ সেকেন্ডের ভাষণে জাতির জনক ১১০৮ শব্দের যে ভাষণ দিযেছেন তা বিশ্বে অন্যতম। এ ভাষণের মাধ্যমেই তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমে, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরিফ চৌধুরী।

শোভাযাত্রার পূর্বে চাঁদপুর শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। শোভাযাত্রাটি চাঁদপুর শহরের স্টেডিয়াম থেকে বের হয়ে স্টেডিয়াম রোড ও মিশন রোড হয়ে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এরপর মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান, পূর্বে হয়ে যাওয়া চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ও সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার ও সাংবাদিক শাহ মাকসুদুল আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বঙ্গবন্ধু ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করেছেন: দীপু মনি

আপডেট সময় ০৫:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭