ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতিতে গোপালগঞ্জে শোভাযাত্রা

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘ওয়ার্ড ডকুমেন্টারি হেরিটেজ’ স্বীকৃতি দেওয়ায় গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। এর আগে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. শাহজাহান, আইন অনুষদের ডীন আব্দুল কুদ্দুস মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতিতে গোপালগঞ্জে শোভাযাত্রা

আপডেট সময় ০৪:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭