ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

১৮ বছর বয়সেই ব্রিটেনের কাউন্সিলর বাংলাদেশের শরিফাহ

অাকাশ জাতীয় ডেস্ক:

মাত্র ১৮ বছর বয়সে ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত হয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের শরিফাহ রহমান। গেলো সপ্তাহে অনুষ্ঠিত ব্রিটেনের নর্থ ইস্ট ইংল্যান্ডের ডারলিংটন বার কাউন্সিলের উপ নির্বাচনে তিনি ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

শরিফাহ’র পৈত্রিক বাড়ি সুনামগঞ্জের বরমরা গ্রামে। জীবিকার তাগিদে বাবা লোকমান খান ব্রিটেনে পাড়ি জমিয়ে ছিলেন অনেক আগেই। শরিফাহ’র জন্মও ব্রিটেনের ডালিংটন শহরে। বেড়ে ওঠাও সেখানে। সাত ভাইবোনের মধ্যে শরিফাহ সবার ছোট।

শরিফাহ রহমান স্থানীয় রেড হল ও লিংফিল্ড ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টোরি পার্টিও জোনাথন ডালস্টন।

মাত্র কয়েক মাস আগে শরিফাহ রহমান ‘এ’ লেভেল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়ে উর্ত্তীণ হন। এই সাফল্যের কয়েক মাসের মধ্যেই তিনি নির্বাচনে বিজয়ী হয়ে আরেক চমক দেখালেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

১৮ বছর বয়সেই ব্রিটেনের কাউন্সিলর বাংলাদেশের শরিফাহ

আপডেট সময় ০১:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭