ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষিতার চরিত্রে মেহজাবিন

আকাশ বিনোদন ডেস্ক:

বিয়ের পিঁড়িতে বসতে পারেননি মেহজাবিন। তার আগেই ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় তার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের পথ তাকে গ্রাস করে। কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে চান মেহজাবিন।

এমন সময় মেহজাবিনের সহপাঠী সুষমা তার দিকে সহযোগিতার হাত বাড়ান। ঘটনাক্রমে পরিচয় হয় সুষমার পূর্বপরিচিত সজলের সঙ্গে। ভয়াল অতীতকে পেছনে ফেলে আগামীকে সুন্দর করে সাজানোর জন্য মেহজাবিনকে সঙ্গী হিসেবে পেতে চান সজল।

কিন্তু মেহজাবিনের জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পর সজল কি মেহজাবিনের পাশে থাকবে? এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অনামিকার নীল উপাধ্যায়’। ব্যতিক্রমী গল্প আর চমৎকার ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ড. তৌফিক এলাহী।

mehjabin

‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। এই লাক্স তারকা নাটকটি নিয়ে জাগো নিউজকে বলেন, এই চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। ধর্ষিতার চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। অভিনয় দিয়ে নিজের সেরাটা উপস্থাপন করতে শতভাগ চেষ্টা করেছি।

নির্মাতা ড. তৌফিক এলাহী সকল ধর্ষিতা নারীদের উৎসর্গ করে নাটকটি নির্মাণ করেছেন। তার ভাষ্য, হরহামেশাই দেখা যায় ধর্ষণের শিকার মফস্বলের মেয়েরা লজ্জায় অপমানে আত্মহত্যার পথে বেছে নেয়। ধর্ষণ একটি নারী নির্যাতিন এবং নির্যাতনকারীদের বিচারের জন্য কঠোর আইন আছে। আত্মহত্যায় অনুৎসাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষে নির্মাণ করা হয়েছে অনামিকার নীল উপাধ্যায়।

mehjabin

মেহজাবিন, সজল, সুষমা সরকার ছাড়াও অভিনয় করেছেন শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ। শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষিতার চরিত্রে মেহজাবিন

আপডেট সময় ১২:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭