ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের বিয়ে করছেন হিমেশ!

আকাশ বিনোদন ডেস্ক:

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়ক, সুরকার হিমেশ রেশমিয়া? আগামী বছরেই নাকি তাকে ফের দেখা যেতে পারে বরের বেশে। বি-টাউনে কান পাতলে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

কয়েক মাস আগেই স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি হয়েছে বলিউডের এই জনপ্রিয় সুরকার, গায়ক এবং অভিনেতার। সেই সময় বিভিন্ন মহলে খবর রটেছিল টেলিভিশন অ্যাঙ্কর সনিয়া কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই নাকি এই বিচ্ছেদের কারণ। যদিও, হিমেশ এবং কোমল দু’জনেই সেই কথা অস্বীকার করেছিলেন।

হিমেশের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামী বছরেই নাকি বান্ধবী সনিয়াকে বিয়ে করতে পারেন তিনি। তার পরিবারের পছন্দের তালিকাতেও নাকি রয়েছেন সনিয়া। হিমেশের ছেলে সায়মের সঙ্গেও সনিয়ার সম্পর্ক নাকি খুবই ভালো। হিমেশের স্টুডিওতেও অবাধ যাতায়াত রয়েছে তার। তবে বিয়ের কথা শুনলেই নাকি রেগে যাচ্ছেন হিমেশ। মুখ খুলছেন না সনিয়াও।

সব মিলিয়ে চার হাত এক হয় কি না, সেটাই এখন দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের বিয়ে করছেন হিমেশ!

আপডেট সময় ১০:৪৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭