ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘পথের কাঁটা’ প্রিয়াংকাকে সরিয়ে দিলেন শাহরুখ!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড কিং শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ‘ডন’ (২০০৬) এবং ‘ডন-টু’ (২০১১) দুটি ছবিতেই অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া। আর দুটি ছবিতেই শাখরুখ-প্রিয়াংকার রসায়ন নজর কেড়েছিল দর্শকদের।

এরপরও ডন-থ্রি’তে দেখা যাবে না প্রিয়াংকা চোপড়াকে। তার জায়গায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

ভারতীয় গণমাধ্যমে খবর, ‘ডন ২’-এর সময়ে শাহরুখ ও প্রিয়াংকাকে ঘিরে বলিউডের অন্দর মহলে জোর গুঞ্জন ছিল। সেটা নিয়ে একের পরে এক খবর আসতে থাকে। চলতি আবার আমেরিকার একটি চ্যাট শো’তে প্রিয়াংকা একটি লেদার জ্যাকেট পরে আসেন। সেই জ্যাকেটটি ছিল তাঁর প্রাক্তন প্রেমিকের। এর পরেই সোশ্যাল মিডিয়াতে শাহরুখের একটি ছবি ছড়ায় যেখানে তিনি একই রকম একটি লেদার জ্যাকেট পরে আছেন। এর ফলে সেই গুঞ্জন আবার মাথা চাড়া দিয়ে ওঠে। এরপর আর দু’জনকে একসঙ্গে দেখা যায়নি।

গুঞ্জন রয়েছে প্রিয়াংকার সঙ্গে অভিনয়ের বিষয়ে শাহরুখের স্ত্রী গৌরিরও নাকি ঘোর আপত্তি রয়েছে। এজন্য বিতর্ক এড়াতে কৌশলে প্রিয়াংকে সরিয়ে দিয়েছেন বলিউড বাদশা।

অবশ্য অন্য একটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শাহরুখই নাকি মনে করছেন প্রিয়াংকার থেকেও দীপিকার সঙ্গে তাঁর কেমিস্ট্রি আরও ভাল। দীপিকার সঙ্গেই তাঁর হিট ছবির সংখ্যা বেশি। তাই নাকি প্রিয়াংকার বদলে দেখা যাবে দীপিকাকে। প্রতিবেদনটির দাবি, প্রিয়াংকার পরিবর্তে দীপিকাকে নেওয়ার জন্য প্রযোজক ফারহান আখতার ও রীতেশকে শাহরুখই অনুরোধ করেছেন। তবে এখনই দীপিকা বা প্রিয়াংকা এই ছবির ব্যাপারে কিছুই জানাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘পথের কাঁটা’ প্রিয়াংকাকে সরিয়ে দিলেন শাহরুখ!

আপডেট সময় ১০:২৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭