ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের মা হতে চলেছেন রানি মুখার্জি!‌

আকাশ বিনোদন ডেস্ক:

আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তবে নিশ্চিত করে জানা না গেলেও কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি।

সেই সঙ্গে কথা বললেন, বলিউডে নিজের ক্যারিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।

রানি জানান, তারা স্বামী-স্ত্রী যখনই কথা বলেন, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানেন। রানির এই কথাতেই তার দ্বিতীয়বার সম্তানসম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা।

এছাড়া রানি আরও বললেন, আদিত্য এবং তার আলোচনায় নিজেদের একান্ত জীবন এবং মেয়ে আদিরাই পুরাটা জুড়ে থাকে। ইতিমধ্যেই তিনি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে বলে জানান তিনি।

মেয়ের জন্মের দুই বছর পর ফিরে আগামী ছবি ‘‌হিচকি’‌ নিয়ে সংশয়ে ছিলেন, কিন্তু পরিচালকের তার উপর ভরসা ছিল।

তবে নেপোটিজম ইস্যুতে সতর্ক শোনালো এই নায়িকাকে। শুধু বললেন, বলিউডে নন ফিল্মি পরিবার থেকে এসেও অনেকে বড় হয়েছেন। তিনিও মাখন মসৃণ পথ পাননি। তাই এই বিতর্ক অর্থহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের মা হতে চলেছেন রানি মুখার্জি!‌

আপডেট সময় ১১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭