ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষি উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে খাদ্য সংকট হয়নি। না খেয়ে কোন মানুষ মারা যায়নি। ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসের দেশ বাংলাদেশে সরকারের গণমুখী সিদ্ধান্তের কারণে খাদ্য উৎপাদন বেড়েছে। ৫০ হাজার টন খাদ্য ঘাটতি নিয়ে শেখ হাসিনা সরকার রাষ্ট্রক্ষমতায় আসে, আর আজ আমাদের দেশ খাদ্য রপ্তানি করতে পারছে।

বিএনপি-জামায়াত জোট সরকার সার চাওয়ার অপরাধে কৃষককে গুলি করে মেরেছে। আজ দেশে সারের কোনো সংকট নেই। দশ টাকা দিয়ে একজন কৃষক ব্যাংকে একাউন্ট খুলতে পারছে। এগুলো বর্তমান সরকারের সাফল্য। শেখ হাসিনা সরকার, কৃষিবান্ধব সরকার বলে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। শুক্রবার দিনাজপুর জেলার বোচাগঞ্জে আখচাষিদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, সাধারণ মানুষের আজ আয় বেড়েছে। তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত বাংলাদেশ আজ জাতিসংঘ কর্তৃক নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। গ্রামের চেহারা আজ পাল্টে গেছে। উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের উন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য আবারো শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান খালিদ।

খালিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। আজ জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় আখচাষি সমিতির সভাপতি ফয়জুল আলম বাবলু চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে খালিদ মাহমুদ বিষ্ণপুর প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজ পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কৃষি উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: খালিদ

আপডেট সময় ০৯:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭