ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরেও নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ: রওশন

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, ‘মানুষ এখন ঘরে বসেও নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে গুম আশঙ্কাজনক আকারে বেড়ে গেছে।’ কারা এসব করছে খুঁজে বের করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী ভাষণ দেন বিরোধী দলীয় নেত্রী।

রওশন এরশাদ সংসদকে জানান, গত পাঁচ বছরে ৫২৯ জন গুম হয়েছেন। তাদের কারা কেন গুম করেছিল এ ব্যাপারে তিনি সরকারের কাছে জবাব চান। তিনি বলেন, ‘এসব কথা আমি নিজে থেকে বলছি না, এগুলো সংবাদপত্রে এসেছে।’ বিভিন্ন পরীক্ষায় নকল প্রবণতা নিয়েও কথা বলেন রওশন এরশাদ। তিনি বলেন, এখন ছাত্রছাত্রীরা ব্যাপকহারে নকলের দিকে ঝুঁকছে। প্রশ্নফাঁস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির এই নেত্রী কথা বলেন নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও। তিনি জানান, স্মার্টফোন নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। তরুণরা রাত জেগে স্মার্টফোনে চোখ রাখছে। এতে শিক্ষাদীক্ষায় তারা পিছিয়ে পড়ছে। নতুন প্রজন্মকে স্মার্টফোনের হাত থেকে বাঁচানোর পদ্ধতি খুঁজতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিরোধী দলীয় নেত্রী তার সমাপনী ভাষণে রাজধানীকে রক্ষা করার আহ্বান জানান। ঢাকা দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে বলে মনে করেন তিনি। এজন্য বুড়িগঙ্গাকে বাঁচানোর দিকে তাগিদ দেন রওশন। রওশন বলেন, ‘ঢাকা শহরের বাসযোগ্যতা হারানোর পেছনে আমাদেরকে দায়ী করা যাবে না। আমরা ছিলাম প্রায় ৩০ বছর আগে। আমাদের সময় ঢাকা শহরের অবস্থা ভালো ছিল। এরপর আরও পাঁচটি সরকার গেছে। তারাই মূলত এর জন্য দায়ী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরেও নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ: রওশন

আপডেট সময় ০৮:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭