ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুতের দাম বাড়ানোয় হরতাল ডেকেছে বামপন্থী রাজনৈতিক দলগুলো

অাকাশ জাতীয় ডেস্ক:

আবারো খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৫ পয়সা বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০শে নভেম্বর বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালন করবে দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো।

আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক চন্দন সিদ্ধান্ত স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ৩০শে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চাভুক্ত রাজনৈতিক দলগুলো।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম ফের বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। গ্রাহক পর্যায়ে গড়ে ইউনিট প্রতি ৩৫ পয়সা বাড়ানো ঘোষণা দিয়ে বলা হয়, আগামী ডিসেম্বর মাস থেকে এই দর কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদ্যুতের দাম বাড়ানোয় হরতাল ডেকেছে বামপন্থী রাজনৈতিক দলগুলো

আপডেট সময় ০৬:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭