ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে গুগল

অাকাশ আইসিটি ডেস্ক:

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। বুধবার নতুন করে সজ্জিত করা ‘গুগল ফিড’ নামের ওই অ্যাপস উন্মোচনের কথা জানায় কোম্পানিটি। ফলে এখন থেকে ওই সার্চ অ্যাপে ব্যবহারকারীরা নিজেদের মতো করে সার্চ অপশন সাজিয়ে নেওয়ার বিকল্প ব্যবস্থার সুবিধা পাচ্ছেন। যেখানে ব্যবহারকারীদের বিভিন্ন শখ, ভ্রমণ, খেলা এবং অন্যান্য বিষয়ে সরাসরি লিঙ্ক করার বিকল্প রাখছে। নতুন করে এমন সাজিয়ে তোলার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় যাচ্ছে।

বিশ্বের সর্ববৃহৎ সার্চ জায়ান্টটি জানায়, এই সার্চ ফিচারটি যুক্তরাষ্ট্রে বুধবার থেকেই ব্যবহারকারীরা পাওয়া শুরু করেছেন। চলতি সপ্তাহে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও নতুন অ্যাপটি পাবেন। পরিবর্তিত নতুন এই ফিচারটির নামকরণ করা হয়েছে ‘গুগল ফিড’ নামে। নামটি অনেকটাই ফেইসবুকের ‘নিউজ ফিড’ এর আদলে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, এই পরিবর্তন বা নতুন করে এমন একটি ফিচার আনা এটা কিন্তু ফেইসবুকের নকল করার চেষ্টা নয়। বরং তারা চেয়েছেন প্রাসঙ্গিক ফলাফলগুলো অন্য একটি মাধ্যমে সহজেই দেখাতে। গুগল ভাইস প্রেসিডেন্ট, প্রকৌশলী বেন গোমেজ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ফিডটি আসলে আপনার আগ্রহের বিষয়টিই, এটা কিন্তু আপনার বন্ধুর আগ্রহের বিষয় নয়।

নতুন এই ফিচারে আপডেটগুলি একটি ওয়েবসাইটের লিঙ্ক আকারে দেওয়া হবে। যেমন আসন্ন ছুটি উপলক্ষ্যে বিভিন্ন ভ্রমণ স্থান, বা সাইক্লিং বা অন্য শখ সম্পর্কে একটি লিঙ্ক অন্তর্ভুক্ত থাকবে। তবে এই অ্যাপে এখনি কোনো বিজ্ঞাপন আনা হবে না বলে জানিয়েছেন গোমেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে গুগল

আপডেট সময় ০৫:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭