ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন শিশু সন্তানকে গুলি করে খুন করল বাবা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিবারে তিন শিশু সন্তান সমীর (১১), সিমরান (৮),সমর (৫)। আর তিন শিশুকেই মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দিল তাদের আপন চাচা। আর এই খুনে নির্দেশ দিয়েছে ওই তিন শিশুর বাবা! ভারতের হরিয়ানা রাজ্যে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সোনু মালিক এবং তার ভাই জগদীপকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, স্ত্রী ও তিন শিশুকে নিয়ে হরিয়ানার কুরুক্ষেত্রের বাড়িতে থাকেন সোনু। ওই শহরে তার একটি স্টুডিও রয়েছে। তাদের সঙ্গে থাকতো সোনুর ভাই জগদীপ।

সোনুর স্ত্রী জানিয়েছেন, আমি রোববার সকালে বাড়ি ছিলাম না। বিকেলে বাড়ি ফিরে ছেলে-মেয়েদের দেখতে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজ করেন। সন্ধ্যার পরেও তারা না ফেরায় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন তিনি। সেই সময় বাড়ি ফিরে এসেছে সোনু ও জগদীপও। পুলিশের সঙ্গে তারাও যোগ দেয় তল্লাশি অভিযানে।

তদন্তকারী দলের সদস্য এক পুলিশ জানান, তল্লাশি চালাতে গিয়ে সোনু এবং তার ভাইয়ের কথায় কিছু অসঙ্গতি দেখতে পায় পুলিশ। এতে তাদের সন্দেহ হয়। পরে সোমবার তাদের থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে দু’জনেই ভেঙে পড়ে।

পুলিশকে তারা জানান, রোববার সকালে তিন শিশুকে মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায় কাকা জগদীপ। সেখানে সমীরকে প্রথমে গাড়ি থেকে নামতে বলে সে। তারপর হেঁটে জঙ্গলের মধ্যে আরও কিছুটা নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সমীরকে গুলি করে সে। ঝাঁঝরা হয়ে যায় ওই শিশুর শরীর। এরপর একে একে বাকি দু’জনকেও একই ভাবে খুন করে সে। ওই তিন শিশুর মরদেহ সেখানেই ফেলে রেখে বাড়ি চলে আসে জগদীপ।

পুলিশ মঙ্গলবার ওই দুই অভিযুক্তকে সঙ্গে জঙ্গল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সোনু জানিয়েছে, ভাইয়ের সঙ্গে মিলে সে-ই তিন শিশুকে খুনের পরিকল্পনা করে। জগদীপ শুধু তার কথা মতো কাজ করেছে। কিন্তু, কেন এই খুন? তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। অভিযুক্তদের কথা এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের অনুমান, সোনুর কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। আর তার জেরেই হয়তো এই খুন।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে মুখ খুলতে নারাজ হরিয়ানা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিন শিশু সন্তানকে গুলি করে খুন করল বাবা

আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭