ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যরাতে মদের পার্টিতে যেতে বাধ্য করা হয় জারিনকে

আকাশ বিনোদন ডেস্ক:

বর্তমানে বলিউড পাড়ার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে জারিন খান অন্যতম। সম্প্রতি বছরগুলোতে ধারাবাহিকভাবে চমক দেখিয়ে চলেছেন তিনি।

আর তারই জের ধরে গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তাঁর ‘আকসর ২’ ছবিটি। কিন্তু এই ছবি নিয়ে সেভাবে উচ্ছ্বাস দেখা যাচ্ছে না ছবির নায়িকা জারিন খানের মধ্যে। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নির্মাতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন জারিন খান।

এ ব্যাপারে জারিনের দাবি, তিনি জানতেন ‘অকসর ২’ একটি ফ্যামিলি মুভি হতে চলেছে। জারিনের দাবি, তাঁকে বলা হয়েছিল নির্মাতারা ‘হেট স্টোরি’-র মতো কিছু বানাবেন না। তারপর স্বল্প বসন পড়া নিয়ে ঝামেলা হয় নির্মাতা ও জারিনের মধ্যে।

অপছন্দ থাকা সত্ত্বেও ‘আকসর ২’-এ ছোট পোশাক পড়ার ব্যাপারে জারিন বলেন, আমি বিরোধিতা করেছিলাম। কিন্তু ছবির প্রযোজক ও নির্দেশক নিজেই জানতেন না একটা সময়ের পর তাঁরা ছবি থেকে কী পেতে চান।

জারিনের দাবি, দিল্লি নিয়ে গিয়ে ‘অকসর ২’ এর দল তাঁকে স্পনসরদের সঙ্গে দেখা করতে বলেন, কথা বলতে বলেন।

জারিনের বক্তব্য, দেখা করার কথা বলা মানেই ‘রাত ভর খাও অউর দারু পিও’। যেখানে সেই সময় ফিল্মের নির্মাতারা নিজেরা শুধু খাওয়া দাওয়া করতেই ব্যাস্ত ছিলেন। এইভাবে একজন নারীর সঙ্গে ব্যবহার করা উচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

বলিউড এই অভিনেত্রী আরও জানান, সেদিন স্পনসরদের সঙ্গে ঝামেলার জেরে রাত আড়াইটায় মুম্বাঁইয়ে পৌঁছন তিনি। রাস্তা চলতি ক্যাব ধরে তাঁকে বাড়ি পৌঁছতে হয়। কোনও গাড়ির ব্যবস্থা করেনি নির্মাতারা। জারিনের দাবি, এর ফলে সেদিন তাঁর যৌন হেনস্থাও হতে পারত রাতে।

এদিকে জারিনের সমস্ত রকমের অভিযোগ খারিজ করে নির্মাতাদের দাবি, অনেক ধরনের চাহিদা ছিল জারিনের। যার জন্য স্পনসরদের কাছে নির্মাতাদের অসম্মানজনক অবস্থায় পড়তে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্যরাতে মদের পার্টিতে যেতে বাধ্য করা হয় জারিনকে

আপডেট সময় ১১:২৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭