ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ততা : মৌসুমী

আকাশ বিনোদন ডেস্ক:
চলচ্চিত্রের শুটিং নিয়ে এখন ব্যস্ত আছেন চিত্রনায়িকা মৌসুমী। এর ফাঁকে টিভি বিজ্ঞাপন ও নাটকেও মাঝে মাঝে দেখা যায় তাকে। পাশাপাশি বিভিন্ন সংস্থা ও কোম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন তিনি। এ ধারাবাহিকতায় সম্প্রতি একটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী।
এরপর পণ্যটির নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করলেন। রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটি শুটিং শেষ হয়েছে। নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে চরিত্রটি যায়। তাই করলাম। নির্মাতাও বেশ অভিজ্ঞ। বড় আয়োজন করে বিজ্ঞাপনটি নির্মাণ করলেন। আশা করি বিজ্ঞাপনটি অন্যান্য বিজ্ঞাপনের মতো দর্শকদের বিরক্তির কারণ হবে না।’
শিগিগরই বিজ্ঞাপনটি দেশের সকল চ্যানেলে একযোগে প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনের সিডিউল খুব বেশি নয়। তাই চলচ্চিত্রের কাজে সমস্যা হয় না। আমি প্রতিটি কাজ সমন্বয় রেখেই করি।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ততা : মৌসুমী

আপডেট সময় ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭