ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে প্রসঙ্গে মিথ্যা বা লুকোচুরি করে এড়িয়ে যাবো না : তৌসিফ

আকাশ বিনোদন ডেস্ক:

তরুণ অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। ব্যস্ত সময় পার করছেন। ঠিক এই সময়ে জীবনের স্থায়ী সমীকরণটা করে নিতে যাচ্ছেন তিনি। আগামীবছর তৌসিফের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও বিভিন্ন প্রসঙ্গের সাথে তার বিয়ের বিষয়টি চলে আসে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও তিনি বিষয়টি নিয়ে আলাদা করে জানাবেন শিগগিরই।
তৌসিফ বলেন, ‘আসলে ঘটনা মিথ্যা বা লুকোচুরি করে আমি এড়িয়ে যাবো না। সবাই বিভিন্নভাবে জেনেছেন। তবে বিয়ের সংবাদটি ঘোষণা দিয়েই সবাইকে জানাবো আমি। এখন এটুকুই বলছি। বাকি সব শিগগিরই জানাবো।’
 তৌসিফের ঘনিষ্টজনের সূত্রে জানা যায়, পারিবারিকভাবেই তৌসিফ-সুষমার বিয়ে হচ্ছে। তৌসিফ চলতি সময়ে ব্যস্ত আছেন নাটক নিয়ে।
চলতি সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং ‘বেসিক আলী’ শিরোনামে দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। নিজের কাজগুলো ও এখনকার নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিত কাজ করছি। একক নাটক ও ধারাবাহিক নাটকের। আর এখনকার নাটকের মান বিচার করার বয়সটা আমার এখনও হয়নি। তবে ব্যক্তিগত মতামত থেকে যদি বলি, নাটকগুলো ভালো হচ্ছে। গল্পের একঘেঁয়েমিতে পরিবর্তন আসছে। কারণ ইউটিউবের কারণে নাটকের দর্শক আগের চেয়ে বাড়ছে। এটি আমাদের সবার জন্য খুবই ইতিবাচক। এখন নাটকের প্রযোজকদের বিনিয়োগের নিশ্চয়তা আসছে। সব মিলিয়ে  আমি ইতিবাচক দিক দেখছি সবকিছুর।’
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ে প্রসঙ্গে মিথ্যা বা লুকোচুরি করে এড়িয়ে যাবো না : তৌসিফ

আপডেট সময় ১২:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭