ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চশমা যখন মোবাইল চার্জার!

আকাশ আইসিটি ডেস্ক:

সানগ্লাস বা রোদ-চশমা প্রখর রোদে চোখকে সুরক্ষিত রাখে কিন্তু রাতের বেলায় তা কী কাজে লাগতে পারে? সম্প্রতি এ প্রশ্নের উত্তর দিয়েছেন এক মার্কিন শিক্ষার্থী। তিনি রোদ-চশমা থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গবেষকেরা মুঠোফোন চার্জ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। কখনও টিশার্ট থেকে মোবাইল চার্জ, কখনও জুতা থেকে চার্জ আবার কখনও নতুন প্রযুক্তির চার্জারের মাধ্যমে মুঠোফোন চার্জের কথা শোনা গেছে এতদিন। সর্বশেষ আগুন থেকে শক্তি সংগ্রহ করে কিংবা মাইক্রোওয়েভ থেকে মুঠোফোন চার্জ করার পদ্ধতির কথাও জানা গেছে।

এবারে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর মিয়ামি অ্যাড স্কুলের শিক্ষার্থী শায়ালি কলাস্কার তাঁর প্রকল্পের অংশ হিসেবে রোদ-চশমা থেকে স্মার্টফোন চার্জ দেওয়ার পদ্ধতি ব্যবহারের কথা জানিয়েছেন।

কলাস্কারের পদ্ধতিতে রোদ-চশমার ফ্রেমের দুই পাশে ছোট ছোট সোলার প্যানেল বসানো থাকে যা রোদ-চশমা পরে থাকার সময় সৌরশক্তি জমা করে রাখে। যখন চশমা ব্যবহার করা হয় না তখন ফ্রেম আলাদা করে স্মার্টফোনের চার্জার হিসেবে তা ব্যবহার করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চশমা যখন মোবাইল চার্জার!

আপডেট সময় ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭