ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকার মাথা চান কমল হাসনও, তবে…!

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ৫ কোটি টাকা ঠিক করে আগেই হুমকি দেওয়া হয়েছিল। এরপর ভারতের হরিয়ানার বিজেপির মুখ্য মিডিয়া কো-অর্ডিনেটর সুরজপাল আমু সেই দাম বাড়িয়ে ১০ কোটিতে তুলেছিলেন।

এবার দীপিকার মাথা চান বলে জানালেন অভিনেতা কমল হাসনও। তবে, অন্য ভাবে।

এমনিতেই বিভিন্ন বিষয়ে কমল হাসান টুইট করেন। ইদানীং সেই টুইটের লক্ষ্য রাজনীতি। কিন্তু সোমবার ‘পদ্মাবতী’ বিতর্কে মুখ খুলতেই টুইট করেছেন তিনি। কমল হাসান লিখেছেন, ‘আমি দীপিকার মাথা চাই…সুরক্ষিত। ওর শরীরের থেকেও বেশি ওর মাথাকে আমি সম্মান করি। ওর স্বাধীনতার থেকেও। সেটা অস্বীকার করতে পারব না।

অনেক গোষ্ঠী আমার ছবিরও বিরোধিতা করেছে। যে কোনও বিতর্কেই চরমপন্থা মেনে নেওয়া যায় না। বুদ্ধিমান ভারত জাগো। ভাবার সময় এসেছে। অনেক বেশি বলে ফেলেছি আমরা। এবার ভারত মায়ের কথা শোনো। ’

উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর সঞ্জয়লীলা বানসালী পরিচালিত ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু রানি ‘পদ্মাবতী’র নাচের দৃশ্য নিয়ে আপত্তি ওঠে। ছবিতে আলাউদ্দিন খিলজির সঙ্গে রানির আপত্তিকর স্বপ্ন-দৃশ্য রয়েছে দাবি করেও বিক্ষোভ দেখাতে থাকেন রাজপুতেরা। ক্রমে তা ছড়ায় গোটা ভারতে। এর মধ্যেই দীপিকা পাড়ুকোন মন্তব্য করেন,  ‘‘ছবি মুক্তি পাবেই। ’’ আর তাতেই যেন আগুনে ঘি পড়ে। তারপর থেকে এই অভিনেত্রীর কখনও নাক কাটার হুমকি, তো কখনও মাথার দাম ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীপিকার মাথা চান কমল হাসনও, তবে…!

আপডেট সময় ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭