ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব!

আকাশ বিনোদন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় তারকা শাকিব খান আর শ্রাবন্তী প্রথম জুটি বাধেন যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে। জাকির হোসেন সীমান্ত ও জয়দেব মুখার্জি পরিচালিত ছবিটি ব্যবসা সফল হয়। শাকিব-শ্রাবন্তীর পর্দা রসায়নও বেশ উপভোগ করেন দর্শক। কিন্তু এরপর কেটে গেছে দুই বছর।
কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও পছন্দ হয়নি গল্প কিংবা নির্মাতা। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আবার দেখা যাবে এই জুটিকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বয়ফ্রেন্ড’ ছবিতে ফের কাজ করতে যাচ্ছেন তাঁরা। জানুয়ারি থেকেই শুটিং বলে জানালেন পরিচালক উত্তম আকাশ।
শাকিব খান জানিয়েছেন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। প্রযোজক যখন প্রস্তাব দিলেন তখন আমি নিজে থেকে যোগাযোগ করলাম শ্রাবন্তীর সঙ্গে। সেও কোনো কথা না বাড়িয়ে আমার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেল ‘
‘শুধু তাই নয়, আমার জন্য অলিখিত শিডিউল দিয়েছে শ্রাবন্তী। যতদিন লাগে শুটিং করতে তাঁর কোনো আপত্তি নেই। শ্রাবন্তীর এমন ব্যবহারে আমি দারুণ খুশি। আশা করছি আগের মত এবারও আমাদের জুটিকে দর্শক পছন্দ করবেন’ যোগ করেন শাকিব।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব!

আপডেট সময় ০৭:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭