ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোখের পানি ধরে রাখতে পারলেন না ঐশ্বরিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরের প্রথম দিকে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই মারা গেছেন।  গত সোমবার বাবার জন্মদিন পালন করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না ঐশ্বরিয়া।

মৃত্যুর পর এটাই ছিল তার বাবার প্রথম জন্মদিন। তাই একটু অন্যভাবে পালন করেন ঐশ্বরিয়া।

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ঠোঁটে বিকৃতি রয়েছে এমন ১০০ জন শিশুর অস্ত্রোপচারের সমস্ত খরচ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। বাবার জন্মদিনটি ‘ডে অফ স্মাইল’ হিসেবে ব্যাখ্যা করেছেন ঐশ্বরিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা বচ্চন। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের গুডউইল অ্যাম্বাসাডরও ঐশ্বরিয়া। গত ন’বছর ধরে ‘দ্য ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন’-এর মাধ্যমে আন্তর্জাতিক ক্লেফ্ট চ্যারিটির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১৪ সালে তার বাবা কৃষ্ণরাজ ১০০ জন শিশুর এই অস্ত্রোপচারের জন্যে অর্থ সাহায্য করেছিলেন। সেই ধারাই বজায় রাখতে চান তিনিও।

 ওই অনুষ্ঠানে পাপারাজ্জিরা ছবি তুলতে চাইলে বিরক্ত হন ঐশ্বরিয়া। পরে কেঁদেও ফেলেন তিনি। ঐশ্বরিয়া বলেন, দয়া করে ছবি তুলবেন না। আপনারা কী ভাবে কাজ করতে হয় জানেন না? এটা তো কোন প্রিমিয়ার নয়! একটু তো শ্রদ্ধা দেখান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চোখের পানি ধরে রাখতে পারলেন না ঐশ্বরিয়া

আপডেট সময় ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭