ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন করবেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকাল পৌনে দশটার দিকে দুদক চেয়ারম্যান একই স্থানে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করবেন এবং একই সময় বেলুন ও ফেস্টুন উড়াবেন।

সকাল ১০ টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়মে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারাবদ্ধ থাকার লক্ষ্যে তাদেরকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করাবেন দুদক চেয়ারম্যান। একই স্থানে দুর্নীতি দমন কমিশনের চলতি বছরের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন ।

কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে কমিশনের ৬টি বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে অনুরূপ কর্মসূচি উদযাপন করা হবে। এ উপলক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের বহুমুখী পদক্ষেপ গ্রহণের কারণেই এই প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সাল হতে ২০১৭ সালে কমিশনে অভিযোগ প্রাপ্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় ০৭:২৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭