ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ছে উবারের জনপ্রিয়তা, কমছে সিএনজির চাহিদা

আকাশ আইসিটি ডেস্ক:

রাজধানী ঢাকায় অ্যাপভিত্তিক পরিবহন সার্ভিস ‘উবার’ ও ‘পাঠাও’-এর কারণে দিনকে দিন কমতে শুরু করেছে সিএনজিচালিত অটোরিকশার চাহিদা। কম ভাড়ায় উন্নত সেবা, সময় বাঁচাতে এখন সিএনজির পরিবর্তে ‘উবার’ ও ‘পাঠাও’-এ ঝুঁকছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সিএনজিচালকরা প্রায় জিম্মি করেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন। তবে বর্তমানে অ্যাপভিত্তিক পরিবহন সার্ভিস ‘উবার’ ও ‘পাঠাও’ জনপ্রিয় হতে শুরু করায় সিএনজির চালকদের সেই সুযোগ এখন অনেকটাই কমে গেছে।

এ দিকে, অ্যাপভিত্তিক পরিবহন সেবা ‘উবার’ ও ‘পাঠাও’ বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে সম্প্রতি রাজধানীতে সংবাদ সম্মেলন করে ৮৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

তাদের ভাষ্য, উবার-পাঠাও কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে, যার ফলে সিএনজির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ট্রিপ পাচ্ছেন না সিএনজিচালকরা। এ কারণে দিন শেষে তাদের জমার টাকা পর্যন্ত তোলা কষ্টকর হয়ে যাচ্ছে।

আগামী ২৭ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম নগরীতে এই ধর্মঘট পালিত হবে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ জানুয়ারি থেকে এই দুই মহানগরীতে লাগাতার ধর্মঘট পালন করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

‘উবার’ ও ‘পাঠাও’-এর মতো পরিবহন সেবা জনপ্রিয়তা পেতে শুরু করায় ‘ট্রিপ’ কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিএনজিচালকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ছে উবারের জনপ্রিয়তা, কমছে সিএনজির চাহিদা

আপডেট সময় ০১:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭