ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতার ওমের সঙ্গে বাংলাদেশের বুশরা

আকাশ বিনোদন ডেস্ক:

ভক্তদের চমক দিতে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন বুশরা শাহরিয়ার। ‘তোমার আমার গল্প’ শিরোনামের গানটিতে প্রথমবারের মত বলিউডের প্রখ্যাত গায়ক শান কণ্ঠ মিলিয়েছেন বুশরার সঙ্গে। শুধু তাই নয়, এই গানটিতে প্রথমবারের মত মডেল হিসেবে দেখা যাবে টালিউডের জনপ্রিয় নায়ক ওমকে। ওমের বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন বুশরা নিজে।
‘তোমার আমার গল্প’শিরোনামের গানটির কথা ও সুর বুশরার। সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য সঙ্গীত পরিচালক সেভি। মিউজিক ভিডিওটির পৃষ্ঠপোষকতা করছে জনপ্রিয় ব্র্যান্ড ‘প্রাণ লিচি ড্রিঙ্ক’।
মিউজিক ভিডিও প্রসঙ্গে বুশরা বলেন,  এই মিউজিক ভিডিওতে একটি এরেঞ্জ ম্যারেজের গল্পকে তুলে ধরা হয়েছে। সদ্য বিবাহিত এক দম্পতির মিষ্টি প্রেমের গল্প। গানটির শুটিং সম্পন্ন হয়েছে কলকাতার মন্দারমনি সমুদ্র সৈকত ও এর আশপাশের জায়গায়।
নায়ক ওমের সঙ্গে কাজ করার অভজ্ঞতা প্রসঙ্গে বুশরা বলেন, ‘কাজের ক্ষেত্রে ওম খুব আন্তরিক। ও ভীষণ ভাল নাচে এবং অভিনয় করে। তাই ওর অভিনয়ের সাথে তাল মিলাতে গিয়ে আমাকে বেশ কষ্টই করতে হয়েছে। তবে ওম খুব সাহায্য করেছে আমাকে।
‘তোমার আমার গল্প’ মিউজিক ভিডিওটির দিক নির্দেশনা দিয়েছেন ঋক বসু। সিনেমেটোগ্রাফার হিসেবে ছিলেন প্রসেনজিৎ। কোরিওগ্রাফি করেছেন মৃন্ময়ী চ্যাটার্জি। গানটি নভেম্বরের শেষ সপ্তাহে ইউটিউবসহ বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলকাতার ওমের সঙ্গে বাংলাদেশের বুশরা

আপডেট সময় ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭