ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকাকে জীবন্ত জ্বালালে ১ কোটি রুপি পুরস্কার!

আকাশ বিনোদন ডেস্ক:

সঞ্জয়লীলা বানশালীর ইতিহাস নির্ভর ‘পদ্মাবতী’ সিনেমা নিয়ে শুরু থেকেই চলছে নানা বিতর্ক।   শ্যুটিং সেটে ঘটেছে হামলার ঘটনা।

  সিনেমাটি নির্মাণের পর থেকেই একের পর এক হুমকি-ধামকি চলছে ভারতের বিভিন্ন স্থানে।

পেছানো হয়েছে ছবি মুক্তির দিনক্ষণও। জীবনসঙ্কটে দীপিকা পাড়ুকোন ও বানশালী! মাথা কেটে নেওয়ার হুমকির পর এবার দীপিকাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি এল।

এর আগে দীপিকা পাড়ুকোন এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মুণ্ডপাতে মিলবে ১০ কোটি টাকা এমন পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

হরিয়ানার বিজেপি নেতা সূরজ পাল আমুরেরে দীপিকার মাথা কেটে নেওয়ার হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই এই জীবননাশের হুমকি দেওয়া হল।

অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার নেতা ভুবনেশ্বর কুমারের ঘোষণা, “জীবন্ত জ্বলে যাওয়ার অনুভূতি কেমন, তা দীপিকার বোঝা উচিত। রানির আত্মত্যাগ অভিনেত্রী কোনও দিনই বুঝতে পারবেন না। যে ব্যক্তি তাঁকে জীবন্ত জ্বালিয়ে দিতে পারবে তাঁকে ১ কোটি টাকা দেওয়া হবে। ” ‘ইতিহাসকে বিকৃত করা হয়েছে’, বিজেপির করা অভিযোগেই নতুন মাত্রা যোগ করেছে ক্ষত্রিয় মহাসভা।

‘আত্মত্যাগ’-এর বদলে পদ্মাবতী ছবিতে রানির চরিত্রের ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে, এই অভিযোগ করেছে তারা।

এর আগেও একাধিকবার দীপিকাসহ টিম ‘পদ্মাবতী’র উদ্দেশে হুমকি এসেছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। উগ্র হিন্দুতবাদী সংঠন তো বটেই, পদ্মাবতী অভিনেত্রীর মাথা কাটার মতো হুমকি দিয়েছে দেশের শাসক দলের নেতারাও। এই ইস্যুতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা বাড়ালেও ‘অভিযুক্ত’দের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়ার খবর সংবাদমাধ্যমে আসেনি।

যদিও ‘পদ্মাবতী’ বিতর্কের জন্য ছবির রিলিজ পিছিয়েছে। আগামী ১ ডিসেম্বর ছবি রিলিজের কথা থাকলেও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছে সেন্সর বোর্ডের সার্টিফিকেশন পাওয়ার পরই ছবি মুক্তির পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীপিকাকে জীবন্ত জ্বালালে ১ কোটি রুপি পুরস্কার!

আপডেট সময় ১১:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭