ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুলার বাজারে ধস, কেজি দুই টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

কয়েকদিন আগেই পাইকারি বাজারে মুলা প্রতি কেজি ৩০ টাকা ছিল। এ বাজার দরের সংবাদ পুরানো। এখন মুলার মুল্য প্রতিকেজি ২ টাকা কেজি। এমন দরপতনে কৃষকের মাথায় হাত। সপ্তাহ আগে পাইকারি বাজারে মুলা দাম ছিল এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা। রোববার সেই মুলা ৮০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

রাজশাহীর জেলার বিভিন্ন উপজেলায় আগাম মুলার চাষ করেন কৃষকেরা। দামও ভাল ছিল। অনেক চাষিই বলেছিল মুলার এমন আকাশছোঁয়া দাম আগে কখনো দেখেনি। কিন্তু সপ্তাহ ব্যবধানে দাম পাতালে ঠেকেছে।

রোববার রাজশাহীর মোহনপুরের বিদিরপুর কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, হাটভর্তি মুলা। এছাড়াও আছে ফুলকপি ও বেগুন। এখনো ফুলকপির বাজার হাজার টাকা মণ থাকলেও মুলার মণ মাত্র ৮০ টাকা।

পবার বাগধানী গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, ১০ শতাংশ জমিতে তিনি মুলা চাষ করেছেন। বিক্রি করেছেন ২৪ হাজার টাকার। তবে এখন আর লাভের মুখ দেখছে না চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, জেলায় প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে মুলার আবাদ হয়েছে।

রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালী জানান, এখনো মুলা আবাদের সঠিক পরিসংখ্যান নিরূপন হয়নি। তবে দাম ভাল থাকায় অনেক আগে থেকে চাষিরা মুলার আবাদ করেছেন। গতবারের চেয়ে রাজশাহী জেলায় সবমিলিয়ে প্রায় দ্বিগুন মুলার আবাদ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুলার বাজারে ধস, কেজি দুই টাকা

আপডেট সময় ১১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭