ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের নতুন চমক

আকাশ আইসিটি ডেস্ক:

গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবকে টেক্কা দিতে ভিডিও নির্মাতাদের ফেসবুকে টেনে আনতে নতুন টুলের ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ক্রিয়েটর নামের একটি অ্যাপ তৈরী করেছে সংস্থাটি।

এ অ্যাপটির সাহায্যে ভিডিও মেকাররা আসল ভিডিও তৈরি, বিশেষ ফিচারসহ ফেসবুক লাইভ ও কমিউনিটির সঙ্গে যোগাযোগ করার সুবিধা পাবেন। এ অ্যাপটি আপাতত আইওএস এর জন্য নিয়ে এসেছে ফেসবুক। শিগগিরই এটি অ্যান্ড্রয়েডের জন্যেও নিয়ে আসা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকে ভিডিও মেকাররা ২০০ কোটির বেশি ফ্যান ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে, তাদের মতামত জানতে, লাইভে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে ও অর্থ আয় করার সুযোগ পাবেন। অ্যাপটিতে এমন কিছু টুল আছে, যাতে সরাসরি সম্প্রচার করার বিষয়টি আরও সহজ হবে। ভিডিও নির্মাতারা ফেসবুক স্টোরিজে যুক্ত হতে পারবেন।

অ্যাপ ছাড়াও ফেসবুক ফর ক্রিয়েটরস নামে একটি ওয়েবসাইট চালু করেছে ফেসবুক। কীভাবে উন্নত ভিডিও তৈরি ও ভিউয়ার বাড়ানো যায়, এ ব্যাপারে তথ্য ও পরামর্শ রয়েছে ওই সাইটে। ভিডিওকেন্দ্রিক ফিচার গত বছরে চালুর পর থেকে বর্তমানে ‘4k’ কোয়্যালিটির ভিডিও নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক।

২০১০ সাল থেকে 4k কোয়্যালিটির ভিডিও নিয়ে কাজ করছে ইউটিউবও। গত বছর 4k লাইভস্ট্রিমিং চালু করেছে সংস্থাটি। তবে ফেসবুক তাদের লাইভ ৩৬০ ডিগ্রি ভিডিওতে 4k রেজল্যুশন সাপোর্ট করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউটিউবকে টেক্কা দিতে ফেসবুকের নতুন চমক

আপডেট সময় ০৪:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭