ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাপ্তি নিয়ে আমি উচ্ছ্বসিত, ভালোবাসায় মুগ্ধ: বুবলী

আকাশ বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা বুবলী অভিনীত মাত্র ৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মাত্র ২ বছর সময়ের মধ্যে বুবলী দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের কাতারে চলে আসাটাকে নিজের সৌভাগ্য বলেই বিবেচনা করেন। তবে তার এই বিবেচনার নেপথ্যে থেকে যারা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ তিনি।
বুবলী বলেন, ‘মাত্র ২ বছরে চলচ্চিত্রের মতো বিশাল এক মাধ্যমে আমার যে অবস্থান, আমার যে প্রাপ্তি তা নিয়ে আমি উচ্ছ্বসিত। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। তাদের এই ভালোবাসা আমি আজীবন ধরে রাখতে চাই। আগামীদিনগুলোতে আরও ভালো ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করে যেতে চাই।’
বুবলীর কথার সূত্র ধরেই বলা যায়, তিনি ভীষণ ভালোলাগার একটি গল্পের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রের নাম ‘প্রিয়তমা’। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এতে তিনি শাকিব খানের প্রিয়তমা হয়ে পর্দায় উপস্থিত হবেন।
ছবিটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘অনেকেই হয়তো নিজের চলচ্চিত্র নিয়ে অনেকরকম আলাদা, ভিন্নরকম কথা বলেন। আমার এই বলাটা শুধু বলার জন্যই নয়, প্রিয়তমার গল্প সত্যিই খুব সুন্দর। ভীষণ ভালোলাগা ঘিরে আছে এই চলচ্চিত্রের গল্পকে নিয়ে।’ তবে বুবলী জানান, প্রিয়তমার শুটিংয়ের জন্য এখনও সিডিউল চূড়ান্ত হয়নি।
এদিকে, আজ বুবলীর জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকে শেষ প্রহর পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাবেন তিনি। এ বিষয়ে বুবলী বলেন, ‘জন্মদিন, ঈদের দিন, নববর্ষ বছরের এমন আরও বিশেষ বিশেষ দিনে সাধারণত আমি পুরোটা সময়ই পরিবারের সাথেই কাটাই। এবারের জন্মদিনেও আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো।’
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাপ্তি নিয়ে আমি উচ্ছ্বসিত, ভালোবাসায় মুগ্ধ: বুবলী

আপডেট সময় ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭