ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

দীপিকার পর বানসালীর মাথার দামও ১০ কোটি টাকা

আকাশ বিনোদন ডেস্ক:

কিছুদিন আগে পদ্মাবতীর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথা কাটালে তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। এবার পদ্মাবতীর পরিচালক সঞ্জয়লীলা বানসালীর মাথা কাটলে আরও ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে জানালেন তিনি।

শুধু তাই নয়, যিনি এই কাজ করবেন তার পরিবারের সব দায়িত্ব তিনি নেবেন বলে জানিয়েছেন হরিয়ানা বিজেপির এই মুখপাত্র। করনি সেনার আন্দোলনের পাশে দাঁড়িয়ে এই বিজেপি নেতা বলেছেন, দিপীকার নাক কাটার যে হুমকি করনি সেনা দিয়েছে তাকে তিনি সমর্থন করেন। এখানেই থামেনি এই বিজেপি নেতার হুমকি। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করা রণবীর সিংয়ের হাত পা মেরে ভেঙে দেবেন বলেও জানিয়েছেন তিনি।

গত কয়েকমাস ধরে পদ্মাবতী নিয়ে চরমে উঠেছে করনি সেনার আন্দোলন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়েছে যে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। বসুন্ধরা রাজে নিজে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখে পদ্মাবতীর রিলিজের বিষয়টি বিশেষ নজরে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

দীপিকার পর বানসালীর মাথার দামও ১০ কোটি টাকা

আপডেট সময় ১১:১৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭