ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

এসডিজি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

এমডিজি’র সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় এসডিজি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, সহস্রাব্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সফলতার ধারবাহিকতায় জাতিসংঘ ঘোষিত ১৭টি লক্ষ্য অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে সরকার বদ্ধপরিকর।

রোববার সকালে গণপ্রকৌশল দিবস-২০১৭ ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সূচনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি)’র মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

আমির হোসেন আমু ২০৪১ সালের মাধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের বিশাল সমুদ্র সম্পদ ও মানব সম্পদের সাথে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে এসডিজির লক্ষ্য অর্জন করা হবে।

তিনি বলেন, দারিদ্র বিমোচন, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নবায়নযোগ্য ও ব্যয়সাশ্রয়ী জ্বালানী, কর্মসংস্থান, উন্নত অবকাঠামো, জলবায়ুর ক্ষতিকর প্রভাব, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি অর্জনে প্রচুর সম্পদ ও দক্ষ জনবল প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মনসম্মত দক্ষ জনবল সৃষ্টি করে টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসডিজি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭