ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে সহিংসতায় গ্রেফতার ১৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কার পুলিশ শনিবার এক অভিযান চালিয়ে অন্তত ১৯ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় গালে ডিস্ট্রিক্টে সংঘর্ষ ও সহিংসতার সঙ্গে এরা জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষ ও সহিংসতা মারাত্মক আকার ধারণ করলে গালে ডিস্ট্রিক্টে শুক্রবার কারফিউ জারি করা হয়। শনিবার সকালে কারফিউ তুলে নেয়া হয়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

এক পুলিশ কর্মকর্তা জানান, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শনিবারও গোটা এলাকার নিরাপত্তা জোরদার ছিল।

শুক্রবার রাতে গালেতে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ শতাধিক পুলিশ কর্মকর্তা এবং ১শ’ স্পেশাল টাস্ক ফোর্স সদস্য মোতায়েন করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া এবং পরবর্তীতে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত এবং বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে।

মন্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বা অশান্তি বরদাস্ত করা হবে না। যারা ভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে বা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে সহিংসতায় গ্রেফতার ১৯

আপডেট সময় ০২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭