ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হিন্দুদের বাড়িঘরে আগুন: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নষ্ট করতেই রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রংপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া হিন্দুদের বাড়িঘর পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, আগামী একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ও অপশক্তি দেশের পরিস্থিতিকে ঘোলাটে করতে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করতে এসব ঘটনা ঘটিয়েছে। যারা ভারতের সঙ্গে সরকারের সম্পর্ক বিনষ্ট করতে চায় তারা বুকার স্বর্গে বাস করছে। এসব করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবে না।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২৫ হাজার, ঘর তৈরির জন্য ৭ হাজার ও মন্দির নির্মাণের জন্য ৭ হাজার টাকা অনুদান দেন। লাগলে আরও দেয়া হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হিন্দুদের বাড়িঘরে আগুন: কাদের

আপডেট সময় ০২:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭