ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রার্থিতা প্রত্যাহারের জন্য আসিফকে জাপার চূড়ান্ত সতর্কতা

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় এরশাদের ভাতিজা হুসেইন মকবুল আসিফ শাহারিয়ারকে চূড়ান্তভাবে সতর্ক করেছে জাতীয পার্টি (জাপা)। শনিবার দুপুরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক চিঠিতে আসিফকে সতর্ক করা হয়।

রসিক নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। এতে বলা হয়, আসিফ শাহারিয়ার যদি পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে রসিক নির্বাচনে প্রার্থী হন কিংবা তার প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হবে।

রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থিতার প্রশ্নে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই বলে ওই বার্তায় নিশ্চিত করা হয়। এদিকে আব্দুর রউফ মানিক নামের একজনের কথা উল্লেখ করে একই বার্তায় জানানো হয়, তিনি কোথাও কোথাও নিজেকে জাতীয় পার্টির লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। কিন্তু তিনি এখন জাতীয় পার্টির একজন সাধারণ সদস্যও নন বলে বর্তায় বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রার্থিতা প্রত্যাহারের জন্য আসিফকে জাপার চূড়ান্ত সতর্কতা

আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭