ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের মানসী

আকাশ বিনোদন ডেস্ক:

মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার মুকুট জিতেছেন ভারতের হারিয়ানার মানসী চিল্লার। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে চীনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চীনের সানাইয়া সিটি এরেনায় মানসীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী ভারতের স্টেফানি দেল ভালে।

মানসী ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট থমাস স্কুলের ছাত্রী মানসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক। মানসী নিজেও মেডিকেলের ছাত্রী। কিন্তু সুন্দরীদের প্রতিযোগিতায় তার বরাবরের নাম ডাক।

২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছিলেন এই সুন্দরী। আর এবারে পেলেন বিশ্বের সেরা সম্মান। এই নিয়ে পঞ্চমবার কোনও ভারতীয় সুন্দরীর হাতে এই খেতাব এসে পৌঁছে গেল।

এবারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল চীনের এরেনায় শহরে।

চূড়ান্ত তালিকায় এসে পৌঁছে ছিলেন প্রায় ১২১টি দেশের সুন্দরীরা। সেখান থেকে এক এক করে সেরা ৪০ হয়ে এই ঘোষণার ঘণ্টাখানেক আগে সেরা পাঁচের তালিকায় উঠে আসেন মানসী। তারপর থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করে তিনি। এরপরেই আসে সুখবর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের মানসী

আপডেট সময় ০৮:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭