ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

নির্বাচনের ৯০ দিন আগে ক্ষমতা হস্তান্তর করতে হবে: মওদুদ

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের ৯০ দিন আগে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআউপি লাউঞ্জে মাওলা ভাসানীর মাগফিরাত ও দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার যে অনৈতিকতা দেখিয়েছে এর বিচার আগামী নির্বাচনের মাধ্যমে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খালেদা জিয়া যে দৃষ্টান্ত দেখিয়েছেন শেখ হাসিনা সে রকম দৃষ্টান্ত দেখালে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা সমঝোতার পথ এখনো খোলা রেখেছি। একদলীয়ভাবে আগামী নির্বাচন হতে দেয়া হবে না। সহায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। সংবিধান কোন বাধা নয়, সংবিধান পরিবর্তন না করার জন্য এটাকে নিয়ে আওয়ামী লীগ নাটক করছে।’

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন আর বাংলার মাটিতে হবে না, এমন নির্বাচন করতে গেলে, এবার বাংলার জনগণ আওয়ামী লীগকে প্রতিহত করবে।’

মাওদুদ বলেন, ‘আগামী নির্বাচনে সেনা মোতায়ন ছাড়া আওয়ামী লীগের আমলে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। সেনা মোতায়েন ছাড়া নির্বাচন করতে গেলে, কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগকে প্রতিহত করে দেশে জনগণের সরকার গঠন করা হবে।’

আলোচনা সভায় বাংলাদেশ ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরউদ্দিন স্বপন, বিএনপির ঢাকা দক্ষিণের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব লিংকন, ন্যাপ ভাসানীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

নির্বাচনের ৯০ দিন আগে ক্ষমতা হস্তান্তর করতে হবে: মওদুদ

আপডেট সময় ০২:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭