ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

জীবনানন্দের ‘লাবণ্য’ হলেন জয়া

আকাশ বিনোদন ডেস্ক:

রূপসী বাংলার কবি জীবনানন্দের জীবন নিয়ে নির্মাণাধীন এই ছবিতে কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রটি করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত মঙ্গলবার কলকাতার আহিরীটোলায় শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের ইচ্ছা, শুটিং শেষ করে এ বছর সম্পাদনার কাজও শুরু করে দেবেন। বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে আসার পর সবার জন্য অবমুক্ত করা হবে ঝরা পালক। ছবিটির চিত্রনাট্য তৈরিতে সহায়ক হয়েছিল মূলত কবির লেখা উপন্যাসগুলো। ছবিতে থাকবে বাসর রাতে কবিকে শোনানো লাবণ্যর গাওয়া রবীন্দ্রসংগীত ‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে’।

তার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সেই উৎসাহে যুক্ত হবে নতুন মাত্রা। গত জুন মাসে জানা গিয়েছিল, কলকাতায় জীবনানন্দকে নিয়ে ছবি হচ্ছে, তাতে অভিনয় করতে পারেন জয়া আহসান। অবশেষে শুটিং সেট থেকে পাওয়া ছবি বলে দিল, শুধু অভিনয়ই নয়, জয়া যেন এখন জীবনানন্দের সময়েই চলে গেছেন।

এই ছবিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন কলকাতার ব্রাত্য বসু ও রাহুল। কবির মায়ের চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ, সাহিত্যিক সজনীকান্ত দাসের চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

জীবনানন্দের ‘লাবণ্য’ হলেন জয়া

আপডেট সময় ১০:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭