ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনাবাহিনী ছাড়া নির্বাচনে যাওয়া বিপদজনক: আমীর খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত না করে আবারো প্রহসনের নির্বাচনে যেতে চায় সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ৫৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিরক্ষা বাহিনীকে যদি আইনশৃঙ্খলা বাহিনীতে রূপান্তর করা না হয় তাহলে সেই নির্বাচনের দিকে সুস্থ মস্তিষ্কে যাওয়াটা বিপদজনক হবে। আর এই কারণেই তারা আইনশৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনীকে বাইরে রেখেছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। এজন্য বর্তমান সরকার সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে রেখে নির্বাচন দিতে চায়। আজ যারা ক্ষমতা দখল করে আছে তারাই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, সংসদ বহাল রেখে নির্বাচন দিয়েছে।

জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, ড্যাবের মহাসচিব ড. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেনাবাহিনী ছাড়া নির্বাচনে যাওয়া বিপদজনক: আমীর খসরু

আপডেট সময় ১০:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭