ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শর্ত পূরণ না হলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও নির্দলীয় সরকারের অধীনে ভোটের শর্ত পূরণ না হলে জাতীয় নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নেতা মওদুদ আহমদ।

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আজ সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব। তার মানে এই নয় যে জাতীয় নির্বাচনেও আমাদেরকে একই শর্তে অংশগ্রহণ করতে হবে।… আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না।”

মওদুদ বলেন, আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ‘খুবই জনপ্রিয়’, তাহলে তাদের নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিৎ, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। “একটি সুষ্ঠু, অবাধ পরিবেশে আমরা একটি নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেই নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করবে।”

২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) উদ্যোগে আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ও সংগঠনর প্রয়াত সহসভাপতি অধ্যাপক এম এ জাব্বারের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়।

গাজীপুর, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের গত নির্বাচনের কথা তুলে ধরে মওদুদ বলেন, “সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছিল। এই হেরে যাওয়াটা তারা সহজে মেনে নিতে পারেনি। তাই ওইসব করপোরেশনের বিজয়ী কোনো মেয়রই, অনেকে আছেন ২ বছরেও অফিসে ঢুকতে পারেননি। এই নির্বাচন করে কী লাভ?”

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আবারও তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, “নির্বাচনের ৯০ দিনের আগে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ রেখে নির্বাচন হতে পারে না, সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না।”

ন্যাপ সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন স্বপন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা আখন্দ, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা শওকত আমিন আলোচনা সভায় বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শর্ত পূরণ না হলে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না: মওদুদ

আপডেট সময় ১০:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭