ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহায়ক সরকার আদায় করা হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যতি সরকার এই দাবি না মানে তাহলে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে।

শুক্রবার সকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

`তিনি বলেন, ‘অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী জালেম সরকার আমাদের বুকের ওপর বসে আছে। এই জালেম সরকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের সেই শক্তি দেয়।’ আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সহায়ক সরকার আদায় করা হবে: ফখরুল

আপডেট সময় ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭