ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ: সংসদে আমির হামজা হামের টিকাদানে গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সংসদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ পাস

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন, প্রসার তৎসংশ্লিষ্ট বিষয়াদি সম্পাদনে বিদ্যমান আইন যুগোপযোগী করার বিধান করে আজ সংসদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ পাস হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আদেশ-১৯৭৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একইভাবে বহাল রাখার বিধান করা হয়েছে। বিলে কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন ও প্রয়োজনে সরকারে অনুমোদনে দেশের যে কোন স্থানে একাধিক শাখা কার্যালয় স্থাপনের বিধান করা হয়েছে।

এছাড়া বিলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ১ জন চেয়ারম্যান ও অনধিক ৪ জন সদস্যের সমন্বয়ে কমিশন গঠনের বিধান করা হয়। বিলে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ, মেয়াদ ও পদত্যাগ, প্রধান নির্বাহী, কমিশনের সভা, কমিশনের কার্যাবলী, অর্থ উপদেষ্টা ও সচিব নিয়োগ, বিশেষজ্ঞ কমিটি গঠন, আবিস্কার, উদ্ভাবনসহ মেধাস্বত্ব, কোম্পানী গঠন, বাজেট প্রণয়ন, কমিশনের প্রতিবেদন, কমিশনের জনবল কাঠামো, তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, গোপনীয়তা, জনসেবক, ক্ষমতা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, মো. নূরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন, বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

সংসদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ পাস

আপডেট সময় ০৯:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭